২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৫:৩৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্রান্সজুড়ে স^হিং^সতা ও লু^ট^পা^টের ঘটনায় ক্ষু^ব্ধ মা^খোঁ
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৬
ফ্রান্সজুড়ে স^হিং^সতা ও লু^ট^পা^টের ঘটনায় ক্ষু^ব্ধ মা^খোঁ

ফ্রান্সজুড়ে বিক্ষোভের নামে সহিংসতা ও লুটপাটের ঘটনায় ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, যারা ভাঙচুর ও লুটপাট করেছে, তাদের অপরাধের মূল্য দিতে হবে।


শনিবার কয়েক বছরের মধ্যে ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ নগর সহিংসতার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই দিন প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ১ হাজার পুলিশ ও নিরাপত্তা সদস্য।


মাখোঁ বলেন, যাদের দাবি যৌক্তিক, তাদের সঙ্গে সহিংসতা ও লুটপাটে জড়িত ব্যক্তিদের আলাদা করে দেখতে হবে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সহায়তা দিতে একটি সংকট ব্যবস্থাপনা দল গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় শিক্ষা নেওয়ার কথা জানান।


তিনি বলেন, কয়েকটি শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তারা নজিরবিহীন সহিংসতার শিকার হয়েছেন। দেশের মানুষের প্রতি ঐক্য, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান তিনি। তবে জরুরি অবস্থা বা কারফিউ জারির ঘোষণা দেননি মাখোঁ।



আগামী বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই বিক্ষোভ রাজনৈতিক বিতর্কও বাড়িয়েছে। বামপন্থি নেতা জ্যঁ-লুক মেলেশোঁ সহিংসতা ঠেকাতে ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করেছেন। অন্যদিকে, কট্টর ডানপন্থি নেতা জর্ডান বারদেলা মাখোঁর ভাষণকে হতাশাজনক ও কাপুরুষোচিত বলে সমালোচনা করেছেন।




শেয়ার করুন